আসন
অর্ধশলভাসন
প্রথম প্রথম যাদের শলভাসন অভ্যাস কষ্টকর হবে, তারা প্রথমে প্রদত্ত নির্দেশ মতো বাঁ পা যতদূর সম্ভব ৩৩ নং ছবির মত উপরে তুলে নিজের সাধ্যমত ৫/১০ সেকেন্ড থেকে বাঁ পা নামিয়ে ডান পায়েও ওইরকমভাবে অভ্যাস করবেন। এই ক্রিয়াকে অর্ধশলভাসন বলে।
যোগ শাস্ত্রে-অর্ধশলভাসনের উল্লেখ নেই। শলভাসন অভ্যাসে অক্ষম ব্যক্তিদের সুবিধার জন্য স্বামী কুবলয়ানন্দ এই আসন প্রচলন করেন।
কিছুদিন অর্ধশলভাসন অভ্যাস করার পর শলভাসন অভ্যাস সহজ হয়।
উপকারিতা
এই আসনে শলভাসন-এর সমস্ত উপকারিতা লাভ করা যায়।
