প্রণালী


৬ নং ছবির মত পদ্মাসন-এ বসে ডান হাত পিঠের উপর দিয়ে এনে ডান পায়ের আঙ্গুল ধরুন এবং বাঁ হাত ঠিক আগের মত পিঠের উপর দিয়ে এনে বাঁ পায়ের আঙ্গুল ধরে বুক চিতিয়ে ১১ নং ছবির আকার ধারণ করুন।

এই আসন অভ্যাসকালে চিবুক কণ্ঠকূপে নিবদ্ধ রেখে নাসাগ্রে (নাকের আগায়) দৃষ্টি স্থাপন করতে হয়। এই আসন অভ্যাসকালে নাসাগ্রে দৃষ্টি স্থাপন করলে যদি অভ্যাসকারী মাথায় একটু যন্ত্রণা বা অস্বস্তি বোধ করে, তাহলে নাসাগ্রে দৃষ্টি স্থাপন না করে ভ্রু মধ্যে বা হৃদয়ে দৃষ্টি স্থাপন করতে পারে। 


এই অবস্থায় ২০/৩০ সেকেন্ড থাকুন। এই আসন মুক্ত পদ্মাসন-এর মত পা পরিবর্তন করে ৪ বার অভ্যাস করতে হয়।

baddha padmasana


উপকারিতা


বাতজনিত রোগ দূর হয়। বাঁকা মেরুদণ্ড সোজা হয়।


এছাড়া ছোট বড় কাঁধকে সমান করতে এবং উঁচু কণ্ঠার হাড়কে স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে।