প্রাণায়াম
বারিসার
চা চামচের ১ চামচ লবণ ১ লিটার গরম পানিতে মিশ্রিত করে অল্পক্ষণ রেখে হালকা গরম অবস্থায় আকণ্ঠ পান করুন। কিছুক্ষণ পরে মুখ নিচু করে (প্রয়োজন হলে গলায় আঙ্গুল দিয়ে) ঐ পানি বমি করে বরে করে দিন।
মুখ থেকে বহিরাগত জলের সাথে পেটের সঞ্চিত দূষিত পিত্ত, শ্লেষ্মা ও অন্যান্য বিষাক্ত পদার্থ সহজে বের হয়ে আসায় দেহ নির্মল হয়। ফলে পিত্ত রোগ, অম্ল-রোগ ও সর্দি-কাশির প্রকোপ হ্রাস পায়।
কয়েকদিন এই প্রক্রিয়া অর্থাৎ বারিসার অভ্যাসে পিত্ত, অম্ল বা সর্দি কাশিতে আক্রান্ত রোগীর রোগমুক্ত হবার সম্ভাবনা থাকে।
যাদের পিত্ত, অম্ল ও সর্দি-কাশির ধাত আছে, তারা মাঝে মাঝে বারিসার অভ্যাস করলে উপরি উক্ত রোগে সহজে আক্রান্ত হবেন না। হলেও ২/১ দিন বারিসার অভ্যাসে সহজেই রোগমুক্ত হবেন।
বারিসার অভ্যাসের পরপরই খাবার খাওয়া উচিত নয়। ১ ঘন্টা পরে খাদ্য গ্রহণ করা যেতে পারে।
প্রয়োজন ছাড়া নিয়মিত বারিসার অভ্যাস করা নিষেধ।
