আসন
বীরাসন ও সুখাসন
মোটা লোকেদের বা যাদের বয়স ৪০ অতিক্রম করেছে তাদের পক্ষে পদ্মাসন অভ্যাস করা অনেক সময় কষ্টকর। তাদের সুবিধার জন্যে বীরাসনের ব্যবস্থা।
কোনো কোনো গ্রন্থে বীরাসনকে সুখাসন নামে অভিহিত করা হয়েছে।
প্রণালী
পদ্মাসন-এর মত প্রথমে বাঁ পা হাঁটুর কাছ থেকে ভেঙে ডান জানুর উপর রাখুন। যাতে বাঁ পায়ের গোড়ালি তলপেটের ডান দিকের মূলাধার স্পর্শ করে।
এখন ডান পা হাঁটুর কাছে ভেঙে বাঁ পা-র নিচে রেখে ৭ নং ছবির মত সোজা হয়ে বসুন। পদ্মাসন-এর মতই এই আসন অভ্যাস করতে হয়।
