প্রণালী

দু'পায়ের মাঝে প্রায় দু'হাত ফাঁক করে কোমর থেকে শরীরের উপরের অংশ বাঁ দিকে বেঁকিয়ে ডান হাত দিয়ে বাঁ পা স্পর্শ করুন এবং সঙ্গে সঙ্গে ঘাড় বেঁকিয়ে ৮৮ নং ছবির ‘খ’ অবস্থানের মত উপরে প্রসারিত বাঁ হাতের দিকে তাকান।

এইবার দম নিতে নিতে শরীর কোমর থেকে ডান দিকে বেঁকিয়ে বাঁ হাত দিয়ে ‘ক’ অবস্থানের মত ডান পা স্পর্শ করুন এবং সঙ্গে সঙ্গে ঘাড় বেঁকিয়ে উপরে প্রসারিত ডান হাতের দিকে তাকান।

এখন দম ছাড়তে ছাড়তে আগের অবস্থানে ফিরে আসুন।

এই ব্যায়াম প্রতি দিকে ৮/১০ বার করে উভয় দিকে ১৬/২০ বার অভ্যাস করুন।



উপকারিতা

এই ব্যায়ামে কোমরের চার পাশের চর্বি জমতে পারে না এবং কোমরে সঞ্চিত চর্বি
দুর হয়। দেহের ক্ষিপ্রতা বৃদ্ধি পায়।