প্রণালী

চিৎ হয়ে শুয়ে পড়ুন। এইবার দম নিতে নিতে দু পা এক সঙ্গে উপরে তুলে ৮৯ নং ছবির ‘খ’ অবস্থানের মত দেহের সমকোণ করুন।

এখন দম ছাড়তে ছাড়তে দুটি পা নামান। এই ব্যায়াম অভ্যাসকালে যাতে পা হাঁটুর কাছে না ভাঙে—সেদিকে দৃষ্টি রাখুন। এই ব্যায়াম ৮/১০ বার অভ্যাস করুন।

উপকারিতা


এই ব্যায়াম অভ্যাসে হজম-যন্ত্র সবল হয়, পেটে সঞ্চিত মেদ কমে এবং পেটের মাংসপেশির গঠন ভাল হয়।