খালি হাতে ব্যায়াম
খালি হাতে ব্যায়াম-১
প্রণালী
দু'হাত শরীরের দু'পাশে রেখে সোজা হয়ে দাঁড়ান। এইবার দম নিতে নিতে দু'হাত শরীরের দু'পাশ দিয়ে টান টান করে মাথার উপর তুলে ৭৮ নং ছবির আকার ধারণ করুন এবং ফুসফুস সম্পূর্ণ বায়ু পূর্ণ করুন।
এখন দম ছাড়তে ছাড়তে বুকটা একটু চিতিয়ে শরীরের দু পাশ দিয়ে দু'হাত নামান। এবং ফুসফুস সম্পূর্ণ বায়ু শূন্য করুন। দম নেওয়া ও ছাড়ার সময় নাকে কোন রূপ শব্দ হবে না। মাংসপেশি ও স্নায়ু শিথিল থাকবে।
এই ব্যায়াম ১০/১২ বার অভ্যাস করুন।
উপকারিতা
এই ব্যায়ামে শ্বাসযন্ত্র সবল হয় এবং বুকের মাংসপেশি বৃদ্ধি পায়। ব্যায়াম অভ্যাসের শুরুতেই মনের সংযমের জন্য প্রতিদিন এই ব্যায়াম চোখ বন্ধ করে করা উচিত।
