খালি হাতে ব্যায়াম
খালি হাতে ব্যায়াম-১১
প্রণালী
দুহাত শরীরের দুপাশে রেখে ৮৯ নং ছবির ‘ক' অবস্থানের মত পা দুটি সম্পূর্ণ ছড়িয়ে চিৎ হয়ে শোন। এইবার দম নিতে নিতে ডান পা উপরে তুলে 'খ' অবস্থানের মত দেহের সমকোণ করুন।
এখন দম ছাড়তে ছাড়তে ডান পা নামান। ঠিক এই রকমভাবে বাঁ পায়েও অভ্যাস করুন। এই ব্যায়াম অভ্যাসকালে যাতে পা হাঁটুর কাছে না ভাঙে সেদিকে দৃষ্টি রাখুন।
এই ব্যায়াম প্রতি পায়ে ৫ বার করে দু পায়ে ১০ বার অভ্যাস কর। পরে অভ্যাসের দ্বারা শক্তি ও সামর্থ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংখ্যা বাড়াতে হবে।
উপকারিতা
এই ব্যায়াম অভ্যাসে হজম-যন্ত্র সবল হয়, পেটে সঞ্চিত মেদ কমে এবং পেটের মাংসপেশীর গঠন ভাল হয়।
