প্ৰণালী—৭৯নং ‘ক’ ছবির মত দু'হাত সামনে কাঁধের সোজা তুলে সোজা হয়ে দাঁড়ান। এইবার দম নিতে নিতে দুহাত শরীরের দু'পাশে কাঁধের সোজা ছড়িয়ে দিয়ে ‘খ’ ছবির আকার ধারণ করুন।

এখন দম ছাড়তে ছাড়তে দু'হাত কাঁধের সোজা ‘ক’ ছবির মত সামনে আনুন। দম নেওয়া ও ছাড়ার পদ্ধতি ১ নং ব্যায়ামের মতো হবে।

এই ব্যায়াম ১০/১২ বার অভ্যাস কর।

উপকারিতা

এই ব্যায়ামে শ্বাসযন্ত্র সবল হয় এবং বুকের মাংসপেশি বৃদ্ধি পায়। ব্যায়ামের সময় মনের সংযম বৃদ্ধি পায়।