প্রণালী

সোজা হয়ে দাঁড়িয়ে দু’হাত মুঠো করে দেহের দু'পাশে কাঁধের সোজা তুলে ৮০ নং ‘ক’ ছবির আকার ধারণ করুন। এইবার দম নিতে নিতে ডান হাত কনুইয়ের কাছ থেকে ভেঙে হাতের মুঠো ৮০ নং ‘খ’ ছবির মত কাঁধের কাছে আনুন।

এখন দম ছাড়তে ছাড়তে ডান হাত প্রসারিত করে আগের মত কাঁধের সোজা করুন। ঠিক এই রকমভাবে বাঁ হাতেও অভ্যাস করুন।

এই ব্যায়াম প্রতি হাতে ৮/১০ বার করে দু'হাতে ১৬/২০ বার অভ্যাস করুন।


উপকারিতা


ওপর হাতের মাংসপেশী (বাইসেপস্) বৃদ্ধি পায়।