প্রণালী

দু'হাত কাঁধের সোজা শরীরের দু'পাশে তুলে ৮১ নং ‘ক’ ছবির মত হাতের মুঠো নীচে বেঁকিয়ে সোজা হয়ে দাঁড়ান। ক্রমান্বয়ে এই অবস্থায় হাতের মুঠো একবার উপরে ‘খ’ অবস্থায় আর একবার নীচে ‘ক’ অবস্থায় বাঁকান।

যতক্ষণ না পুরোবাহু (ফোর আর্ম কনুই থেকে কব্জি পর্যন্ত নিচের হাতের মাংসপেশী) ব্যথা করে। এই ব্যায়াম অভ্যাসকালে স্বাভাবিক ভাবে দম নিতে ও ছাড়তে হবে।

উপকারিতা


এই ব্যায়াম অভ্যাসে পুরোবাহু ও কব্জি সুগঠিত হয়।