খালি হাতে ব্যায়াম-৭
প্রণালী
পায়ের পাতা ৬ ইঞ্চি ফাঁক করে হাত দুটি কোমরে রেখে সোজা হয়ে দাঁড়ান। এই বার দম ছাড়তে ছাড়তে হাঁটু ভেঙে গোড়ালি তুলে পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে ৮৫ নং ‘খ’ ছবির মত গোড়ালির ওপর বসুন।
(এই অবস্থায় কোমর থেকে দেহের ওপরের অংশ যাতে ঝুঁকে না পড়ে সেদিকে দৃষ্টি রাখুন।) এখন দম নিতে নিতে গোড়ালি নামিয়ে দু-পায়ের পাতার ওপর দেহের ভার সমানভাবে দিয়ে ৮৫ নং 'ক' ছবির মত সোজা হয়ে দাঁড়ান।
এই ব্যায়াম অভ্যাসকালে ব্যায়ামকারী নিজ সুবিধামতো দম স্বাভাবিকভাবে নিতে ও ছাড়তে পারেন। এই ব্যায়াম প্রতি বারে ১০ বার করে ৩ বারে ৩০ বার অভ্যাস করুন। পরে সামর্থ্য অনুসারে প্রতি সপ্তাহে ব্যায়ামের সংখ্যা প্রতিবারে ৫ বার করে ৩ বারে ১৫ বার বাড়াতে হবে।
প্রথম ব্যায়াম শিক্ষার্থীর ৩ বারে ৬০/৭৫ বারের বেশি অভ্যাস করার প্রয়োজন নেই।
উপকারিতা
এই ব্যায়ামে ওপর পায়ের মাংসপেশি (থাই) ও নিচের পায়ের পিছনের পেশীর (কাফ্) আকার বাড়ে।
