প্রণালী

পায়ের পাতা ৬ ইঞ্চি ফাঁক করে কোমরে হাত রেখে দাঁড়ান। এইবার দম নিতে নিতে বুক ওপর দিকে চিতিয়ে এবং পায়ের আঙ্গুলের ওপর দেহের ভর দিয়ে ৮৬ নং ছবির মত গোড়ালি তুলুন।

এখন দম ছাড়তে ছাড়তে গোড়ালি নামান। এই ব্যায়াম যতক্ষণ না হাঁটু থেকে নিচের পায়ের পিছনের মাংসপেশি (কাফ্) ব্যথা করে ততক্ষণ অভ্যাস করুন।

উপকারিতা


এই ব্যায়ামে হাঁটু থেকে নিচের পায়ের পিছনের মাংসপেশীর (কাফ্) আকার বাড়ে। হাঁটুর ব্যথা সেরে যায়।