প্ৰণালী

দু’পা প্রায় ২ ফুট ফাক করে কোমর থেকে শরীরের উপরের অংশ সামনে বেঁকিয়ে ৮৭ নং ‘ক’ ছবির অবস্থানের মত হাত মাথার সঙ্গে সংলগ্ন রেখে হাতের তালু দুটি পায়ের ফাঁকের মধ্যে ঢুকিয়ে দিন।

এইবার দম নিতে নিতে কোমর থেকে শরীরের উপরের অংশ উপরে তুলে যতদূর সম্ভব ‘খ’ অবস্থানের মত পিছনে নিয়ে যান। এই অবস্থায় বুক চিতিয়ে, কোমর হালকা করে সামনের দিকে এগিয়ে দিন।

এরপর দম ছাড়তে ছাড়তে কোমর থেকে উপরের শরীর সামনে বেঁকিয়ে আগের অবস্থায় ফিরে আসুন।

এই ব্যায়াম অভ্যাসকালে সব সময় সতর্ক থাকতে হবে—যেন হাঁটু না ভাঙ্গে এবং হাত সম্পূর্ণ প্রসারিত অবস্থায় মাথার সংলগ্ন থাকে।

এই ব্যায়াম ১০/১৫ বার অভ্যাস কর।


উপকারিতা—এই ব্যায়ামে মেরুদণ্ড সবল অথচ নমনীয় হয়, হজম শক্তি বাড়ে এবং পেটের অতিরিক্ত চর্বি কমে। বহুমূত্র রোগ সারে।