প্রণালী

সোজা হয়ে দাঁড়ান। ডান হাত কনুইয়ের কাছে ভেঙ্গে বাঁ কনুইয়ের নিচে দিয়ে নিয়ে গিয়ে ডান হাতের তালু বাঁ হাতের তালুতে নমস্কারের ভঙ্গিতে রাখুন।

এই বার বাঁ পা মাটিতে রেখে ডান পা দিয়ে বাঁ পা ২৫ নং ছবির মত পেঁচিয়ে ধরুন। এখন স্বাভাবিকভাবে দম নিতে নিতে ও ছাড়তে ছাড়তে এই অবস্থানে ৩০ সেকেন্ড থাকার পর পা ও হাত বদল করে আবার অভ্যাস করুন।

এইভাবে ৪ বার অভ্যাস করতে হবে।

উপকারিতা


এই আসন অভ্যাসে পায়ের ও হাতের গঠন সুন্দর হওয়ার সাথে সাথে তাদের শক্তি বৃদ্ধি পায়। পায়ে বাত হতে পারে না।


বাঁকা মেরুদণ্ড সোজা হয় এবং ব্রহ্মচর্য রক্ষা করা সহজ হয়। দেহের ভারসাম্য ঠিক থাকে।