প্রণালী

৬ নং ছবির মত পদ্মাসন-এ বসুন। এইবার দুই জানুর মধ্যে দু'হাত ঢুকিয়ে দু'হাতের বিস্তৃত তালু দুটি মাটিতে রেখে দু'হাতের উপর সম্পূর্ণ ভর দিয়ে দম নিতে নিতে পদ্মাসন-এ অবস্থিত দেহ ১২ নং ছবির মত শূন্যে তুলুন। 



এই অবস্থায় সামর্থ্য মত ১০ সেকেন্ড থেকে ১ মিনিট পর্যন্ত থাকতে পারেন। প্রথম অভ্যাসকারী এই অবস্থায় থাকাকালীন দম বন্ধ করে থাকতে পারেন কিন্তু পরে স্বাভাবিকভাবে দম নিতে ও ছাড়তে চেষ্টা করা উচিত। 


এটি মুক্ত পদ্মাসন-এর মত পা পরিবর্তন করে ৪ বার অভ্যাস করুন। এই আসনে অবস্থিত ব্যক্তিকে কুক্কুট বা মুরগির মত দেখায়, তাই এর নাম কুক্কুটাসন।


উপকারিতা


এই আসন স্বপ্নদোষ বন্ধ করে এবং দুর্বল পরিপাক যন্ত্রকে সবল করে। এ আসন নিয়মিত অভ্যাসে সুষুম্না নাড়ীর (ইড়া ও পিঙ্গলার মধ্যবর্তী নাড়িবিশেষ যা মেরুদণ্ডের সঙ্গে সংলগ্ন) রুদ্ধ দ্বার যুক্ত হওয়াতে উভয় নাসিকায় সমানভাবে শ্বাসপ্রশ্বাস প্রবাহিত হয়। 


এ ছাড়া এই আসন অভ্যাস করলে হাতের বিশেষ করে কব্জির জোর বাড়ে এবং ছোট বড় কাঁধের সমতা আসে।