আসন
ওঁকারাসন
প্রণালী
পা ছড়িয়ে বসুন। ডান পা হাঁটুর কাছে ভেঙে বাঁ পাছার কাছে আনুন। বাঁ পা হাঁটুর কাছে ভেঙে ঘাড়ের ওপর তুলুন এবং দু হাতের উপর ভর দিয়ে শরীরটাকে ওপরে তুলুন।
এইবার ৬৩ নং ছবির মত ডান পা দিয়ে ডান হাত বেষ্টন করে ডান পায়ের পাতা বাঁ হাতের কনুইয়ের ওপর রাখুন।
স্বাভাবিকভাবে দম নিতে নিতে ও ছাড়তে ছাড়তে এই অবস্থানে সামর্থ্যমতো ১৫/২০ সেকেন্ড থাকবার পর পা ও হাত বদল করে ঠিক আগের মত আবার অভ্যাস করুন।
এইভাবে ৪ বার অভ্যাস করতে হবে।
উপকারিতা
এই আসন অভ্যাসে হাতের ও কবজির জোর বাড়ে; পাছায়, কোমরে ও হাঁটুতে বাত আশ্রয় করতে পারে না। এছাড়া ওই সব অঙ্গে ব্যথা থাকলে সেরে যায়।
