প্রণালী

দু’পা ছড়িয়ে বসুন। বাঁ পা হাঁটুর কাছে ভেঙে বাঁ পায়ের গোড়ালি সীবনীতে (মলদ্বার ও অণ্ডকোষদ্বয়ের মধ্যবর্তী স্থানে) রাখুন। 

জননেন্দ্রিয় ও অণ্ডকোষ বাঁ হাতে তুলে ধরে বাঁ গোড়ালির উপর রাখুন। এখন ডান পা হাঁটুর কাছে ভেঙে ডান পায়ের গোড়ালি লিঙ্গমূলের উপরে মেরুদেশে রেখে ডান পায়ের আঙুলগুলি বাঁ উরুর উপর স্থাপন করুন। 


এই অবস্থায় চিবুক বক্ষাস্থির কাছে এনে (চিবুক এবং বক্ষাস্থির মাঝে চার আঙুল ফাঁক থাকবে) দৃষ্টি ভূ-মধ্যে স্থাপন ক'রে মেরুদণ্ড সোজা রেখে ১৪ নং ছবির মত হাত দুটি জানুর উপর স্থাপন করে বসুন। পায়ের অবস্থানের পরিবর্তনের পর প্রদত্ত নির্দেশমত ৩০ সেঃ করে ৪ বার অভ্যাস করুন।

siddhasana


উপকারিতা


সিদ্ধাসনে বসে জপ, প্রাণায়াম ও ধ্যানধারণাদি অভ্যাস করলে সহজে ও অল্প সময়ের মধ্যে সিদ্ধিলাভ করা যায়।