ত্রিকোণাসন
এই আসন-এ দেহ ত্রিকোণ অর্থাৎ ত্রিভূজের মত দেখায়। তাই এই আসন -এ নাম ত্রিকোণাসন।
প্রণালী
পা দুটি সুবিধামতো দু ফুট থেকে তিন ফুট ফাঁক করে দাঁড়ান। এইবার কোমর থেকে শরীরের উপরের অংশ বাঁ দিকে বেঁকিয়ে ৪০ নং ছবির মত উপরে প্রসারিত ডান হাতের দিকে তাকান।
এই অবস্থায় সাধ্যমত সমস্ত শরীর শিথিল করে ৫ থেকে ১০ সেকেন্ড থেকে হাত দেহের দু'পাশে নামিয়ে সোজা হয়ে দাঁড়ান।
এবার আগের মতো বিপরীতদিকে এই আসনটি অভ্যাস করুন অর্থাৎ এবার কোমর থেকে শরীরের উপরের অংশ ডান দিকে বেঁকিয়ে ডান হাত দিয়ে ডান পা স্পর্শ করুন এবং সঙ্গে সঙ্গে ঘাড় বাঁকান এবং উপরে প্রসারিত বাঁ হাতের দিকে তাকান।
এই অবস্থায় আগের মতো সমস্ত শরীর শিথিল করে ৫ থেকে ১০ সেকেন্ড থেকে হাত দেহের দুপাশে নামিয়ে সোজা হয়ে দাঁড়ান।
এই আসন প্রতি দিকে ৩ বার ক'রে উভয় দিকে ৬ বার অভ্যাস করার পর ১ মিনিট শবাসন করতে হবে।
উপকারিতা
এই আসন অভ্যাসে মেরুদণ্ডে রক্তপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় মেরুদণ্ড সরল অথচ নমনীয় হয়। কটির বাত ও বেদনা এই আসন-এ কমে যায়। বাঁকা মেরুদণ্ড সোজা হয়।
