প্রণালী

প্রথমে মুক্তপদ্মাসন-বসুন। এইবার দু'হাত ৮ নং ছবির মত জানুর দুপাশে সতরঞ্চির (ইয়োগা ম্যাট বা এমন কিছু) উপর রাখুন। 

এখন দম নিতে নিতে দু'হাতের চেটোর উপর দেহের ওজন রেখে হাতের জোরে ৮ নং ছবির মত মুক্তপদ্মাসন-এ অবস্থিত দেহ যতদূর সম্ভব উপরে তুলুন ও দম ছাড়ুন।


এই অবস্থায় দম স্বাভাবিকভাবে নিতে নিতে ও ছাড়তে ছাড়তে ১০/২০ সেকেন্ড থাকুন। 


পরে দম ছাড়তে ছাড়তে মুক্তপদ্মাসন-এ অবস্থিত দেহ নামিয়ে দু’পা ছড়িয়ে সাধারণভাবে বসে ৫/১০ সেকেন্ড বিশ্রামের পর আবার পা বদল করে আগের মতো অভ্যাস করুন।


এই ক্রিয়া মুক্তপদ্মাসন-এর মত পা পরিবর্তন করে পর পর ৪ বার অভ্যাস করতে হয়।

উপকারিতা


পদ্মাসন বা মুক্তপদ্মাসন-এর সমস্ত উপকার লাভ হয়। তা ছাড়া, পেটের মেদ কমায়, ক্ষুধা বৃদ্ধি করে, পেট হাত ও কাঁধের মাংসপেশীকে সবল ও অধিক কর্মক্ষম করে।


কাঁধের পেশীর অসমতা থাকলে এই আসন-তাও দূর হয়।


৮/১০ বৎসর বয়সের ছেলে-মেয়েদের এই আসন বিশেষ প্রয়োজন।