আসন
বজ্রাসন
প্রণালী
হাঁটু ভেঙে পায়ের পাতার অপর পিঠ নরম কম্বলের ওপর রেখে গোড়ালির উপর পাছা রেখে ২০ নং ছবির মত সোজা হয়ে বসুন এবং উভয় হাত উভয় জানুর উপর রাখুন।
এই অবস্থায় গুহ্যদ্বার যাতে গোড়ালিদ্বয়ের মাঝখানে থাকে, সেদিকে দৃষ্টি রাখুন।
প্রথম প্রথম অভ্যাসের সময়ে হাঁটুতে কিঞ্চিৎ ব্যাথা লাগতে পারে। কয়েকদিন অভ্যাসের পর এইভাবে বসতে আর কোন কষ্ট হয় না।
তবে হাঁটু ফোলা থাকলে (হাঁটুতে পানি হলে) বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
এই আসন প্রথম প্রথম ৩০ সেকেন্ড করে ৪ বার অভ্যাস করতে হয়।
এই আসন অভ্যাস করলে দেহের নিম্নভাগের স্নায়ু ও পেশী বজ্রের মত কঠিন ও মজবুত হয়। তাই এই আসন-এর নাম বজ্রাসন।
উপকারিতা
এটি অভ্যাসে সায়টিকা, পায়ের বাত ইত্যাদি হয় না।
খাবার পরে এই আসন ৫/১০ মিনিট অভ্যাস করলে ভুক্তদ্রব্য সহজে হজম হয়।
অজীর্ণ রোগীদের খাবারের পর এই আসন অভ্যাস করা ফলপ্রদ।
