প্রণালী

দু'পায়ের উপর সমানভাবে ভর রেখে সোজা হয়ে দাঁড়ান। এখন ডান পা হাঁটুর কাছে ভেঙে বাঁ দিকে নিয়ে গিয়ে বাঁ জানুর মূলদেশে ডান পা রাখুন—বাঁ পায়ের ওপর দেহের ভার রেখে সোজা হয়ে দাঁড়ান।

এই অবস্থায় হাত দুটি ২৬ নং ছবির মত নমস্কারের ভঙ্গীতে বুকের কাছে রাখুন এবং ৩০ সেকেন্ড এইভাবে থাকুন। পরে পা বদল করে ঠিক এই রকমভাবে আবার অভ্যাস করুন।

এই আসন প্রতি পায়ে দুবার করে ৪ বার অভ্যাস করুন।

উপকারিতা


এই ক্রিয়া অভ্যাসে দেহের ভারসাম্য ঠিক থাকে এবং পায়ের, কোমরের ও মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায়।