প্রণালী

প্রথমে দু-পা সোজা করে দাঁড়ান। এবার কোমর থেকে ডান দিকে ঘুরে যান। এবার শ্বাস গ্রহণের সাথে দুহাত মাথার উপরে তুলুন।



এবার সামনের পায়ের হাঁটু ভাঁজ করে পিছনের দিকে ঝুঁকতে হবে এবং পিছনের পা যতটা সম্ভব পিছনে টেনে নিয়ে যেতে হবে।

এই ভাবে ২০ সেকেন্ড থেকে আবার প্রথম অবস্থায় আসতে হবে। এভাবে ৪ বার অভ্যাস করতে হবে। 

এরপর বিপরীত দিকে একই ভাবে ৪ বার অভ্যাস করতে হবে।


উপকারিতা

ফুসফুসের কার্য ক্ষমতা বাড়ে।

কোমরের ব্যাথায় উপকারী।

দেহের ভারসাম্য রক্ষা করে।

পায়ের ও পিঠের পেশী মজবুত হয়।

শরীরের গঠন সুন্দর হয়।

ঘাড়ের ব্যাথার উপশম হয়।