প্রণালী

প্রথমে আপনি পিঠ এবং মেরুদণ্ড সোজা রেখে পদ্মাসন বা মুক্ত পদ্মাসন বা বীরাসন বা আরামদায়ক কোনো আসনে বসে, দুটো হাত দুটো হাঁটুর উপর ধ্যান মুদ্রায় রেখে গভীরভাবে ফুসফুস অবদি শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। 

যত সময় ধরে আপনি শ্বাস নেবেন ঠিক তত সময় ধরে শ্বাস বাইরে ছাড়ুন। এভাবে আপনি এই প্রাণায়ামটি ৫ থেকে ১৫ মিনিট করুন প্রতিদিন সকাল বেলা খালি পেটে।

এই প্রাণায়ামটি আপনি 3 প্রক্রিয়ায় করতে পারেন--

১.ধীরগতি প্রক্রিয়া

২.মধ্যমগতি প্রক্রিয়া এবং

৩.উচ্চগতি প্রক্রিয়া

আপনি যদি শ্বাস ধীর গতিতে নেন তাহলে শ্বাস ধীরগতিতে গতিতে ছাড়ুন।

মধ্যম গতিতে শ্বাস নিলে মধ্যম গতিতেই শ্বাস ছাড়ুন এবং উচ্চ গতিতে শ্বাস নিলে সেই শ্বাস উচ্চগতিতে ছাড়ুন।

উপকারিতা

এই প্রাণায়ামটি করলে মন শান্ত থাকে। এছাড়াও হাঁপানি রোগ,থাইরয়েড, টনসিল, প্যারালাইসিস, মাইগ্রেন, হৃদরোগ এবং নানান ধরনের গলার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই ভস্ত্রিকা প্রাণায়ামের মাধ্যমে।

সর্তকতা

যাদের উচ্চ রক্তচাপ এবং দীর্ঘস্থায়ী হৃদরোগের সমস্যা আছে এই ভস্তিকা প্রণায়াম করবেন না।