প্রণালী

বেশ কিছুদিন নিয়মিত উড্ডীয়ান অভ্যাস করার পরে উড্ডীয়ান অবস্থায় থাকাকালীন উপরপেট এবং তলপেটের মাংসপেশিকে শিথিল করে পরক্ষণেই পেটের পেশী মেরুদণ্ডের দিকে টানতে হবে এবং পুনরায় শিথিল করে দিতে হবে।

এভাবে পেটের পেশীর শিথিলতা বজায় রেখে প্রথম অবস্থায় ২০/২৫ বার পরে ১০০ বার পর্যন্ত অভ্যাস করা যেতে পারে।

যাদের হৃদযন্ত্র দুর্বল তাদের এই আসন অভ্যাস করা নিষেধ। অল্প বয়সী মেয়েদের বা যাদের ঋতু সুপ্রতিষ্ঠিত হয়নি তাদের এই আসন অভ্যাস না করাই ভাল।

উপকারিতা

এই ক্রিয়াটি অভ্যাসে ক্ষুধা বৃদ্ধি পায়। অজীর্ণ দুর হয়। এ ছাড়া এই ক্রিয়া উদরের যাবতীয় পীড়া নিরাময়ে সহায়তা করে। 

এই ক্রিয়া অভ্যাসে কোষ্ঠবদ্ধতা সেরে যায়। পেটের মেদ কমে এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায়। যৌন মিলনে অক্ষম ব্যক্তিদের সক্ষম হতে সাহায্য করে।