মুদ্রা
অশ্বিনী মুদ্রা
প্রণালী
যে কোনো ধ্যানাসন-এ বসে ধীরে ধীরে দম নিতে নিতে শঙ্খিনী নাড়ীকে আস্তে আস্তে আকর্ষণ করার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে আকর্ষণ আস্তে আস্তে শিথিল করে দিতে হবে। ফলে অশ্বিনী মুদ্রায় গুহ্যদেশ পুনঃ পুনঃ আস্তে আস্তে আকুঞ্চিত ও প্রসারিত হয়।
এই আসন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সামর্থ্যমত ১০ বার থেকে ২০ বার অভ্যাস করা উচিত।
উপকারিতা
এই মুদ্রা অভ্যাসে অর্শ, ভগন্দর প্রভৃতি গুহ্যরোগ সেরে যায়।
