নিয়মিত ময়ূরাসন অভ্যাসকারীর পক্ষেই এই আসন অভ্যাস করা সম্ভব। শরীরের ভারসাম্য হাতের তালুর উপর দৃঢ়ভাবে থাকার পর ধীরে ধীরে ওই অবস্থায় ৫১ নং ছবির মত পদ্মাসন-এর অবস্থা ধারণ করতে হবে।

এভাবে ৫ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত চারবার অভ্যাস করুন। প্রতিবার অভ্যাসের পর ৩০ সেকেন্ড শবাসন করুন।



উপকারিতা


এই আসন-এ ময়ূরাসন-এর যাবতীয় উপকার সহজে পাওয়া যায়।