ব্যাঘ্রাসন
প্রণালী
দু হাতের তালু থেকে কনুই পর্যন্ত মাটিতে রেখে দু'পা হাঁটুর কাছে ভেঙে পায়ের পাতা যতটা পার হাতের কাছে আনুন। এখন দম নিতে নিতে দেহের ভার কনুই থেকে হাতের তালুর উপর রেখে কাঁধ ও কোমরের উপর ভারসাম্য রাখা অবস্থায় দু'পায়ের আঙ্গুলের উপর অল্প ঝাঁকানি দিয়ে দু'পা জোড়া অবস্থায় উপরে তুলে ৬১ নং ছবির আকার ধারণ করুন।
এই অবস্থায় স্বাভাবিকভাবে দম নিতে নিতে ও ছাড়তে ছাড়তে ২০/৩০ সেকেন্ড থাকুন। পরে দম ছাড়তে ছাড়তে দু’পা হাঁটুর কাছে ভেঙে মাটিতে রেখে ১০/১৫ সেকেন্ড শবাসন-এ বিশ্রাম করুন।
এই আসন ৪ বার অভ্যাস করতে হয়।
প্রথম অভ্যাসকারী এই আসন অভ্যাসকালে অন্যের সাহায্য নিলে বা দেওয়ালের সামনে অভ্যাস করলে আঘাত লাগার সম্ভাবনা থাকে না।
উপকারিতা
এই আসন অভ্যাসে দেহের মেদ হ্রাস পাওয়ায় দেহ হালকা হয়। দৈহিক ক্ষিপ্রতা বৃদ্ধি পায় এবং মেরুদণ্ডের মধ্যে অধিক রক্ত সঞ্চারিত হওয়ায় মেরুদণ্ড অধিক সাবলীল হয় ও কোমরের শক্তি বৃদ্ধি পায়।
এই আসন কোষ্ঠকাঠিন্য দূর করতে ও ক্ষুধা বৃদ্ধি করতে সাহায্য করে।
