প্রণালী

সোজা হয়ে দাঁড়িয়ে কোমর থেকে দেহের ওপরের অংশ অল্প সামনে নামিয়ে প্রথমে বাঁ পা হাঁটুর কাছে ভেঙে হাতের সাহায্যে ঘাড়ের ওপর তুলুন। এইবার দম নিতে নিতে ডান পায়ের ওপর ভর দিয়ে আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়ান এবং হাত দুটি জোড়া করে নমস্কারের ভঙ্গিতে ৬২ নং ছবির মত বুকের কাছে আনুন। 

এই অবস্থায় স্বাভাবিকভাবে দম নিতে নিতে ও ছাড়তে ছাড়তে নিজের সাধ্যমত ১৫/২০ সেকেন্ড থাকুন। পরে দম ছাড়তে ছাড়তে হাতের সাহায্যে বাঁ পা ঘাড় থেকে নামিয়ে ৫/১০ সেঃ শবাসন-এ বিশ্রাম করুন। পরে ঠিক আগের মত অপর পায়েও অভ্যাস করতে হবে।

উপকারিতা

এই আসন অভ্যাসে পায়ের শক্তি বাড়ে এবং দৈহিক ভারসাম্য (ব্যালান্স) বৃদ্ধি পায়।