মুদ্রা
মহাবদ্ধমুদ্ৰা
প্রণালী
বাম পায়ের গোড়ালি যোনিমণ্ডলে (লিংগ ও গুহ্যদেশের মধ্যবর্তী স্থান) দৃঢ়ভাবে সংযুক্ত করুন এবং ডান পা বামজানুর ওপর রাখুন।
এইবার চিবুক কণ্ঠকূপে নিবদ্ধ করে (অর্থাৎ জালন্ধরবন্ধ মুদ্রা করে) দম নিতে নিতে গুহ্যদেশ ধীরে ধীরে ৭৪ নং ছবির মত আকুঞ্চন করুন। পরে চিবুক মুক্ত করে দম ছাড়তে ছাড়তে ধীরে ধীরে গুহ্যদেশের আকুঞ্চন শিথিল করে দিন।
ঠিক এই রকমভাবে ১০/১২ বার অভ্যাস করবার পর পা বদল করে বিপরীতভাবে আরও ১০/১২ বার অভ্যাস করুন।
উপকারিতা
এই মুদ্রা অভ্যাসে পুরুষের পিতৃগ্রন্থি এবং স্ত্রীলোকের মাতৃগ্রন্থি সুস্থ ও সবল হয়। ফলে পিতৃ ও মাতৃগ্রন্থি সংক্রান্ত সমস্ত রোগ হতে মুক্ত হওয়ায় যৌবনোচিত স্বাস্থ্যে, সৌন্দর্যে ও লাবণ্যে দেহ ভরপুর হয়ে ওঠে।
মহাবন্ধ মুদ্রা যাবতীয় মুদ্রার মধ্যে শ্রেষ্ঠ। এটা জরা ও মৃত্যুকে বিনষ্ট করে।
