মুদ্রা
জালন্ধরবন্ধ/বন্ধত্রয় ছবি মেলাতে হবে
যে কোনো ধ্যানাসন-এ বসে কণ্ঠদেশ সঙ্কুচিত করে চিবুক কণ্ঠকূপে নিবদ্ধ করাকে জালন্ধরবন্ধ মুদ্রা বলে। এর দ্বারা ১৬ রকম উপকার হয়।
বন্ধত্রয়
মূলবন্ধ মুদ্রা, উড্ডীয়ান ও জালন্ধর বন্ধের একত্রে অভ্যাসের উল্লেখ আছে।
প্রণালী
পদ্মাসন-এ বসে প্রথমে মূলাধার (কুন্দস্থান) সম্পূর্ণ আকুঞ্চন করে মূলবন্ধ, পরে নাভিদেশ আকুঞ্চন ক'রে উড্ডীয়ানবন্ধ করবেন।
তারপরে কণ্ঠদেশ সঙ্কুচিত করে চিবুক কণ্ঠকূপে নিবদ্ধ করে জালন্ধরবন্ধ করে ইড়া ও পিঙ্গলার পথ রুদ্ধ করে প্রাণবায়ুকে সুষুম্নার (অর্থ ইড়া ও পিঙ্গলার মধ্যবর্তী নাড়ীবিশেষ) পথে ২০/৩০ সেকেন্ড প্রবাহিত করার পর আকুঞ্চন শিথিল করে শবাসন অভ্যাস করবেন।
এইভাবে সামর্থ্যমত কয়েকবার অভ্যাস করতে হবে।
উপকারিতা
উপরে প্রদত্ত নির্দেশমতো একসঙ্গে বন্ধত্রয় অভ্যাস করলে প্রাণের লয় অর্থাৎ স্থিরতা সাধিত হয়। ফলে সহজে বার্ধক্য, জরা ও রোগব্যধি হওয়ার সম্ভাবনা থাকে না। অভ্যাসকারীর মহাসিদ্ধি লাভ হয়।
