সহজ নেতিক্রিয়া /ছবি আঁকতে হবে
পানির সাহায্যে নাসাপথে যে নেতিক্রিয়া অভ্যাস করা হয় তাকে নাসাপান বলে। এই নাসাপান অতি সহজ, তাই এই প্রক্রিয়াকে সহজ নেতিক্রিয়া বলা হয়।
প্রণালী
একটি বড় চেটাল পাত্র পানি দিয়ে পূর্ণ করে পানিপূর্ণ পাত্রে নাক ও মুখ ডুবিয়ে দিন। পরে দম নিতে নিতে নাক দিয়ে ধীরে ধীরে পাত্রের পানি ভিতরে টানতে চেষ্টা করুন।
প্রথম প্রথম অভ্যাসকালে নাক দিয়ে পানি টানতে একটু কষ্ট হবে—২/৩টা হাঁচি হতে পারে। কিন্তু নিষ্ঠার সঙ্গে বারবার চেষ্টা করে নাক দিয়ে পানি টানা অভ্যাসটি আয়ত্তে আনতে পারলে তখন মুখ দিয়ে যেমন সহজে পানি পান করা যায়, তেমনি নাক দিয়েও পানি পান অর্থাৎ নাসাপান সহজ হয়ে যাবে।
রোজ এক ২৫০ গ্রাম থেকে হাফ লিটার পানি নাক দিয়ে পান করে মুখ দিয়ে বের করে দিতে হয়। এই পানি পেটে গেলেও কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
প্রথমে নাসাপান ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে ২/৩ মাস অভ্যাস করুন। পরে যখন নাকে বা কণ্ঠে কোন দূষিত পদার্থ জমেছে বুঝতে পারবেন, কেবল তখনই নাসাপান অভ্যাস করা উচিত। নাসাপানের পর কপালভাতি করা আবশ্যক।
উপকারিতা
নাসাপান অভ্যাসে নাসিকা ও কণ্ঠদেশে সঞ্চিত দুষিত পদার্থ বের হয়ে যাওয়ায় শ্বাস-প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ সহজ হয় এবং মাথার যন্ত্রণা দুর হয়।
এ ছাড়া এটি সাইনাস অর্থাৎ পুরাতন সর্দি সারাতে অদ্বিতীয়।
