পবন মুক্তাসন
যে আসন অভ্যাসে পেটের আবদ্ধ বায়ু মুক্ত হয়—সেই আসন-এর নাম পবনমুক্তাসন।
প্রণালী
চিৎ হয়ে শবাসন-এ শোন (২৯ নং ছবি দেখুন)। প্রথমে ডান পা হাঁটুর - কাছে ভেঙে উপরে তুলে হাঁটু বুকের কাছে এনে দু হাত দিয়ে ডান হাঁটু ৫২ নং ছবির মত শিথিল করে চেপে ধর যাতে জানু, পেট ও বুক স্পর্শ করুন।
![]() |
এই অবস্থায় ২০/৩০ সেকেন্ড থাকার পর পা ছড়িয়ে দিন। ঠিক এই রকমভাবে বাঁ পায়েও অভ্যাস করুন। পরে ২০/৩০ সেকেন্ড শবাসন করুন।
এই আসন প্রতি পায়ে দুবার করে (দু পায়ে) ৪ বার অভ্যাস করু।
এর পর ঠিক এইরকম ভাবেই দুপা এক সঙ্গে হাঁটুর কাছে ভেঙে উপরে তুলে দু হাঁটু বুকের কাছে এনে দু'হাত দিয়ে দু’পা আগের মত শিথিল করে চেপে ধরুন যাতে ৫৩ নং ছবির মত জানু পেট ও বুক স্পর্শ করে।
এই অবস্থায় ২০/৩০ সেকেন্ড থাকার পর পা ছড়িয়ে দিন এবং ১০/১৫ সেকেন্ড শবাসন করুন। এইভাবে ২/৩ বার অভ্যাস করুন।
এই আসন অভ্যাসকালে দম স্বাভাবিকভাবে নিতে ও ছাড়তে হবে। এই আসন বসেও অভ্যাস করা যায়। ৫৪ নং ছবি দেখুন।
উপকারিতা
এই আসন অভ্যাসে দাস্ত সহজ ও তরল হয় এবং যকৃত, প্লীহা ও পাকস্থলীর দুর্বলতাজনিত রোগ সেরে যায়।
এই আসন-এ পেট থেকে বায়ু নিঃসরণে সহায়তা করে পেটের পেশীকে সবল করে, পেটের চর্বি কমায় এবং জানুর ও পাছার পেশীর স্থিতিস্থাপকতা বাড়ায়।


