পর্বতাসন
প্রণালী
৬ নং ছবির মত পদ্মাসন-এ বসুন। দু'হাত জানুর দুপাশে রেখে দম নিতে নিতে দু'হাতের উপর ভর দিয়ে হাতের জোরে পদ্মাসন-এ অবস্থিত দেহ ওপরে তুলে দু'হাঁটু সতরঞ্জির (ইয়োগা ম্যাট বা এমন কিছু) ওপর রেখে (প্রথম শিক্ষার্থী দেওয়ালে সাপোর্ট রেখে অভ্যাস করতে পারে) দু'হাত মাথায় উপরে তুলে ১৫ নং ছবির আকার ধারণ করুন।
এই অবস্থায় স্বাভাবিকভাবে দম নিতে নিতে ও ছাড়তে ছাড়তে ২০/৩০ সেকেন্ড থেকে দম ছাড়তে ছাড়তে দু'হাত নামিয়ে পদ্মাসন-এ অবস্থিত দেহ সতরঞ্চির উপর রাখুন ও পা ছড়িয়ে শবাসন-এ ২০/৩০ সেকেন্ড বিশ্রাম করার পর পা বদল করে পূর্বের নির্দেশমতো আবার অভ্যাস করুন।
এই আসন পা বদল করে ৪ বার অভ্যাস করতে হবে।
প্রথম শিক্ষার্থীরা বা যারা ১৫ নং ছবির আকার ধারণ করতে পারবেন না, এবং যারা স্পনডিলাইটিস্ বা লাম্বাগ্ রোগে ভুগছেন তারা পদ্মাসন-এ বসে ১৬ নং ছবির মত দুহাত কানের দু পাশ দিয়ে টান টান করে উপরে তুলে মেরুদণ্ড যতটা সম্ভব সোজা ও শিথিল রেখে বসবেন।
উপকারিতা
পায়ে, হাঁটুতে, কোমরে বা কাঁধে বাত হতে পারে না। এ ছাড়া দেহের ভারসাম্য বৃদ্ধি পায়।
