যোগীনাথ মৎস্যেন্দ্রনাথের আবিষ্কৃত পূর্ণ মৎস্যেন্দ্রাসন সাধারণের জন্য নয়। যারা বহুদিন ধরে যোগ ব্যায়াম অভ্যাস করছেন, যাদের অর্ধমৎস্যেন্দ্রাসন সহজসাধ্য হয়েছে বলে মনে হয় তাদের পক্ষেই সম্ভব এই আসন অভ্যাস করা।

প্রণালী

দু পা সামনে ছড়িয়ে সোজা হয়ে বসুন। এইবার ডান পা হাঁটু থেকে ভেঙ্গে ডান পা-এর পাতা বাঁ কুঁচকির উপর রাখুন।

এখন বাঁ পা ডান পায়ের ডান দিকে এনে বাঁ পায়ের চেটো মাটিতে রাখুন। তারপর ডান হাত দিয়ে বাঁ হাঁটু বগলে চেপে ধরে ডান হাঁটু শক্ত করে ধরুন।

এইবার বাঁ হাত বাঁ দিক দিয়ে ৪৬ নং ছবির মতো পিছনে ঘুরিয়ে ডান দিকের কুঁচকি ধরুন।শরীরের ভারসাম্য পাছার এবং বাঁ পায়ের পাতার উপর থাকবে।


অনুরূপভাবে অপরদিকেও অভ্যাস করতে হবে।


এই আসন প্রতিবারে ৩০ সেকেন্ড করে প্রতি দিকে ২ বার করে উভয় দিকে ৪ বার অভ্যাস করুন।


উপকারিতা


এই আসন অভ্যাসে অর্ধমৎস্যেন্দ্রাসন -এর সমস্ত গুণগুলি ভালভাবে পাওয়া যাবে। বহুদিনের কোষ্ঠকাঠিন্য দ্রুত সেরে যায়।