মুদ্রা
শক্তিচালনী মুদ্রা
যোগশাস্ত্রকারীরা কুন্ডলিনীকে শক্তির আধার বলেছেন। যে মুদ্রা অভ্যাসে কুন্ডলিনীকে জাগরিত করে ঊর্ধ্বে চালনা করা যায় তাকে শক্তি চালনী মুদ্রা বলে।
প্রণালী
পদ্মাসন বা মুক্ত পদ্মাসন বা গোমুখাসন বসে দম নিতে নিতে কুহু ও শঙ্খিনী নাড়ীকে (জননেন্দ্রিয় ও গুহ্যদেশের মাঝখানে অবস্থিত কুন্দস্থান থেকে যাদের উৎপত্তি) ৫/১০ সেকেন্ড ধরে ঊর্ধ্বে আকর্ষণ করুন।
ফলে এ স্থানের নাড়ীসহ জনন ইন্দ্রিয় ও উদরপ্রদেশ আকুঞ্চিত হয়ে মেরুদণ্ডের সমীপবর্তী হবে। পরে দম ছাড়তে ছাড়তে আকুঞ্চন শিথিল করুন।
এইভাবে দিনে দুই বেলা সকাল ও সন্ধায় ১০/১৫ বার অভ্যাস করতে হবে।
উপকারিতা
এই মুদ্রা সুপ্তিস্খলন হ্রাস করে কামজয়ী ও ঊধর্বরেতা (শুক্র ক্ষয় করে নাই এমন ব্যক্তি) হতে সাহায্য করে। যৌন মিলনের ধারণ-শক্তি বৃদ্ধি পায়।
