সুস্থ ব্যায়াম অভ্যাসকারীর রোজ ৫/৬ টি খালি হাতে ব্যায়াম করবার পর ২/৩ মিনিট শবাসন-এ বিশ্রাম নিয়ে ৭/৮ টি যোগব্যায়াম এই সাইটে দেওয়া নির্দেশমত অভ্যাস করবার পর, সর্বশেষে ৫ মিনিট শবাসন করে দৈনিক ব্যায়াম অভ্যাস শেষ করবেন। 

অসুস্থ মানুষের ক্ষেত্রেও নিয়মকানুন প্রায় একই। খালি হাতে ব্যায়াম এবং শবাসন অভ্যাস করতে হবে একই পদ্ধতিতে। শুধু যোগাসন করতে হবে রোগ অনুযায়ী। 

অসুস্থ ব্যায়ামাভ্যাসকারীদের বেলায় রোগ নির্ণয়ের পর উপযুক্ত পুষ্টিকর খাদ্য ও প্রয়োজন মত বিশ্রামের সঙ্গে সঙ্গে রোগ অনুযায়ী ৪/৫টি আসন দুয়েকটি করে মুদ্রা ও প্রাণায়াম নির্বাচন করে দিনে দু’বেলা সকালে ও সন্ধ্যায় অভ্যাস করলে রোগী দ্রুত রোগমুক্ত হবে।