আসন
যোগনিদ্রা
প্রণালী
প্রথমে চিৎ হয়ে মেঝেতে শুয়ে পড়ুন। এখন মাথা মেঝে থেকে তুলে দম নিতে নিতে ডান পা ঘাড়ের ওপর রাখ-পরে বাঁ পা আগের মত হাতের সাহায্যে তুলে ঘাড়ের ওপর অবস্থিত ডান পায়ের গোড়ালির ওপর রাখুন।
এইবার ২৩ নং ছবির মতো দু হাত কোমরের পাশ দিয়ে নিয়ে গিয়ে নিতম্বের তলায় শক্ত করে ধরুন।
এই অবস্থায় স্বাভাবিকভাবে দম নিতে নিতে ও ছাড়তে ছাড়তে সামর্থ্যমত ১০/১৫ সেকেন্ড থাকার পর দম ছাড়তে ছাড়তে হাত ছেড়ে ও দু পা কাঁধ থেকে নামিয়ে ১০/১৫ সেকেন্ড শবাসন ৪ বার অভ্যাস করুন।
উপকারিতা
এই আসন অভ্যাসকালে হৃৎপিণ্ড সম্পূর্ণ বিশ্রাম পায়। দুর্বল হৃৎপিন্ডকে সবল করে। দীর্ঘ শ্রমজনিত ক্লান্তি ও অনিদ্রাজনিত কষ্ট দূর হয়।
