যত দিন অগ্নিসার আয়ত্ত্বে না আসে ততদিন এই ক্রিয়া অভ্যাস করা উচিত।

প্রণালী

হাত দুটি জানুর ওপর রেখে কোমর থেকে দেহের ওপরের অংশ একটু সামনে ঝুঁকিয়ে দিয়ে ৭১ নং ছবির মত দাঁড়াও। 

এখন দম নিতে নিতে উদরের নিম্নভাগ ও নাভিদেশ আকুঞ্চন করতে করতে মেরুদণ্ডের সঙ্গে সংযুক্ত করতে চেষ্টা কর। 

শ্বাসগ্রহণ সম্পূর্ণ হলে শ্বাস ত্যাগ করতে করতে উদরের নিম্নভাগের ও নাভিদেশের কুঞ্চন শিথিল করে দিন। 

এই রকমভাবে কমপক্ষে ২০/২৫ বার অভ্যাস করুন—–১০০ বার পর্যন্ত অভ্যাস করা যেতে পারে।

প্রথম শিক্ষার্থীরা পদ্মাসন-এ বসেও অভ্যাস করতে পারে। 

এ ক্ষেত্রেও যাদের হৃদযন্ত্র দুর্বল তাদের এই ক্রিয়া  অভ্যাস করা নিষেধ। অল্পবয়সী মেয়েদের বা যাদের ঋতু সুপ্রতিষ্ঠিত হয়নি তাদেরও এটা না করাই ভাল।

উপকারিতা

এই ক্রিয়াটি অভ্যাসে অগ্নিসার-এর সব উপকার পাওয়া যাবে।