প্রণালী

২১ নং ছবির মত চিৎ হয়ে শুয়ে পড়ুন। দুহাত দেহের দু পাশে রেখে হাতের ওপর একটু চাপ দিয়ে দু পা সম্পূর্ণ সোজা রেখে দম নিতে নিতে মাটি থেকে ১/২ ফুট উপরে তুলে ৫৫ নং ছবির মত ২০/৩০ সেকেন্ড থাকুন।



এই সময় স্বাভাবিকভাবে দম নিতে ও ছাড়তে হবে। কাঁধ ও মাথা সম্পূর্ণ শিথিল করে তলপেটের পেশীর কম্পন অনুভব করতে হবে।

পরে দম ছাড়তে ছাড়তে দু পা নামান এবং ২০/৩০ সেকেন্ড শবাসন করুন। এই আসন ৪ বার অভ্যাস করতে হবে।



উপকারিতা


এই আসন পেটের চর্বি কমাতে সাহায্য করে। পেটের পেশীর শক্তি বৃদ্ধি হওয়ায় এই আসন অভ্যাসকারীর কখনও হার্নিয়া হয় না। প্রাথমিক পর্যায়ের হার্নিয়া থাকলে সেরে যায়।