অর্ধচন্দ্রাসন
এই আসনটি অভ্যাসের সময় সমস্ত দেহটিকে অর্ধচন্দ্রের মত দেখায় তাই মনে হয়, এই আসনটিকে অর্ধচন্দ্রাসন বলে।
প্ৰণালী
দু’পা জোড়া করে সোজা হয়ে দাঁড়ান। দু'টি হাত কানের সঙ্গে সংলগ্ন রেখে মাথার উপর তুলুন। এইবার আস্তে আস্তে কোমর থেকে হাত সমেত উপরের শরীর যতদূর সম্ভব শিথিল করে ৩৮ নং ছবির মত পিছন দিকে বাঁকান এবং এই অবস্থায় সামর্থ্য মতো যতক্ষণ সম্ভব থেকে, কোমর থেকে উপরের শরীর সোঙ্গ ক'রে আস্তে আস্তে কোমর থেকে উপরের শরীর সামনে বাঁকিয়ে দু’হাত দিয়ে দু’পা স্পর্শ করার চেষ্টা করুন।
এই আসন ৩/৪ বার অভ্যাসের পর ১ মিনিট শবাসন-এ বিশ্রাম করুন।
উপকারিতা
এই আসন অভ্যাসে কোষ্ঠকাঠিন্য দুর হয়। এছাড়া মেরুদণ্ড নমনীয় অথচ সবল হওয়ায় বার্ধক্য আমাদের সহজে আক্রমণ করতে পারে না। যৌবন দীর্ঘস্থায়ী হয়। এডরেনাল গ্রন্থির এবং কিড্নির কাজ ভাল হয়।
অর্ধচন্দ্রাসনের পর পদহস্তাসন অভ্যাস করা একান্ত প্রয়োজন।
