প্রণালী

প্রথমে ২০ নং ছবির মত বজ্রাসন-এ বসুন। এবার দম নিতে নিতে দু’হাত শরীরের দু পাশ দিয়ে (হাতের তালু নমস্কার করার মত সংলগ্ন থাকবে) মাথার উপরে তুলুন।

তার পর হাত সোজা রেখে দম ছাড়তে ছাড়তে কোমর থেকে দেহের উপরের অংশ সামনে নামিয়ে যতদূর সম্ভব সম্পূর্ণ প্রসারিত করে প্রণাম করার মতো ভঙ্গীতে ৫৬ নং ছবির মতো কপাল মাটিতে ঠেকান এবং হাতের সংযুক্ত তালু যতদূর সম্ভব দূরে মাটিতে রাখুন।

এই সময় যাতে পাছা গোড়ালি থেকে উঠে না পড়ে এবং পেটে, বুকে, পাঁজরের দু'পাশে ও ঊরুতে হাল্কা চাপ পড়ে—সে দিকে দৃষ্টি রাখুন।

এই অবস্থায় দম স্বাভাবিক রেখে ২৫/৩০ সেকেন্ড থেকে মাথা ও হাত দম নিতে নিতে মাটি থেকে তুলে আগের মত বসুন। পরে দম ছাড়তে ছাড়তে দুহাত দুপাশ দিয়ে নামিয়ে বজ্রাসন-এ ফিরে আসুন।

এখন ২৫/৩০ সেকেন্ড চিৎ হয়ে শবাসন করুন। এই আসন আরও তিন বার অভ্যাস করুন।

উপকারিতা


এই আসন-এ যকৃত ও পেটের অসুখ সারে এবং ক্ষুধা বৃদ্ধি পায়। যাদের মলের সঙ্গে আম পড়ে, তাদের এই আসন-এ বিশেষ উপকার হয়।


উচ্চরক্তচাপ রোগীদের এই আসন করা নিষেধ।