প্রণালী

চিৎ হয়ে শুয়ে পড়ুন। এখন দুই হাত কনুইয়ের কাছে ভেঙে হাতের তালু দু' কাঁধের কাছে মেঝেতে রাখুন এবং সঙ্গে সঙ্গে দু’পা হাঁটুর কাছে ভেঙে পায়ের গোড়ালি সামান্য ফাঁক ক'রে পাছার কাছে আনুন।

এইবার হাত ও পায়ের উপর জোর দিয়ে কোমর, পিঠ ও মাথা তুলুন। এই অবস্থায় হাত ও পা যতদূর সম্ভব প্রসারিত ও সোজা করে এবং সাধ্যমত পাছা ও পেট উপরে তুলে ৩৫ নং ছবির আকার ধারণ করুন।

এই আসন প্রথম প্রথম ১০/১২ সেকেন্ড করে ৪ বার অভ্যাস করুন। প্রতি আসন অভ্যাসের পর ১০/২০ সেকেন্ড শবাসন করা একান্ত আবশ্যক।

অভ্যাসকালে সমস্ত দেহ ও মনকে শবাসন-এর মত শিথিল করার চেষ্টা করবেন।

চক্রাসন ধনুরাসন-এর পরিপুরক।



উপকারিতা


এই আসন অভ্যাসে মেরুদণ্ড প্রসারিত হয়। সবল অথচ নমনীয় হওয়ায় যৌবন দীর্ঘস্থায়ী হয়। বুকের হাড় বৃদ্ধি পাওয়ায় বুকের গঠন ভাল হয়।


মহিলাদের বেলায় স্তনগ্রন্থির শিথিলতা রোধ করায় সন্তানের জননী হলেও মহিলাদের দেহের উপরের গঠন বেশ আঁটসাঁট ও দৃঢ় থাকে।


দেহের ক্ষিপ্রতা বাড়াতে এই আসনটি ফলপ্রদ।