গর্ভাসন
প্রণালী—১২ নং ছবির মত কুক্কুটাসন-এ বসুন। এখন দম নিয়ে দু হাত মাটি থেকে তুলে শরীরটাকে একটু পিছনে হেলিয়ে দিয়ে দু হাত নীচের ছবির মত মাথার উপর রাখুন।
এই অবস্থায় স্বাভাবিকভাবে দম নিতে নিতে ও ছাড়তে ছাড়তে ২৫/৩০ সেকেন্ড থাকবার পর দম ছাড়তে ছাড়তে মাথা থেকে হাত নামিয়ে পা ছড়িয়ে বসুন ও ১০/১৫ সেকেন্ড শবাসন করুন।
এই আসন পায়ের অবস্থান বদল করে ৪ বার অভ্যাস করতে হয়।
এইবার ২৩ নং ছবির মত দু হাত কোমরের পাশ দিয়ে নিয়ে গিয়ে নিতম্বের তলায় শক্ত করে ধরুন। এই অবস্থায় স্বাভাবিকভাবে দম নিতে নিতে ও ছাড়তে ছাড়তে সামর্থ্যমত ১০/১৫ সেকেন্ড থাকার পর দম ছাড়তে ছাড়তে হাত ছেড়ে ও দু পা কাঁধ থেকে নামিয়ে ১০/১৫ সেকেন্ড শবাসন ৪ বার অভ্যাস করুন।
উপকারিতা—এই শবাসন অভ্যাসকালে হৃৎপিন্ড সম্পূর্ণ বিশ্রাম পায়। আসনটি দুর্বল হৃৎপিন্ডকে সবল করে। এই আসন অভ্যাসে দীর্ঘ শ্রমজনিত ক্লান্তি ও অনিদ্রাজনিত কষ্ট দূর হয়।
