আসন
কর্ণপিঠাসন
(হলাসন-এ ভালভাবে অভ্যস্ত হলে তবে কশপিঠাসন অভ্যাস করা উচিত)।
প্রণালী
আগের নির্দেশনা মেনে হলাসন করুন। এইবার হাঁটু দুটি ভেঙে মাথার কাছে এনে দু্ই কানের পাশে ৪৯ নং ছবির মত রাখুন। এখন যাতে পায়ের আঙ্গুল ভূমি সংলগ্ন থাকে সেদিকে দৃষ্টি রাখুন।
এই অবস্থায় স্বাভাবিকভাবে দম রেখে ২০/৩০ সেকেন্ড থাকার পর পুনরায় হলাসন করুন। তারপর পা মাথার উপর দিয়ে ঘুরিয়ে এনে ভূমিতে ছড়িয়ে দিয়ে ১০/১৫ সেকেন্ড শবাসন করুন।
এই আসন প্রতিবারে ৪ বার করে প্রতিদিন ২/৩ বার অভ্যাস করতে পারেন।
উপকারিতা
এই আসন-এ হলাসনের সমস্ত ফল পাওয়া যায়। তাছাড়া এই আসন অভ্যাসে টনসিলের বিশেষ ব্যায়াম হয়। ফলে টনসিলের কোন দোষ ত্রুটি থাকলে সেরে যায়। না থাকলে কখনও হতে পারে না।
যারা অনেক দিন ধরে হলাসন অভ্যাস করেছেন তারা হলাসন-এর বদলে এই আসন অভ্যাস করতে পারেন।
