প্রাণায়াম
সহজ বস্তিক্রিয়া
বস্তিক্রিয়া অভ্যাসে বস্তিদেশে অর্থাৎ তলপেটের দূষিত পদার্থ বের হয়ে যাওয়ায় ওই অংশ রোগবিষ মুক্ত হয়।
সহজ বস্তিক্রিয়া কোষ্ঠ পরিষ্কার করতে সাহায্য করে। সহজ বস্তিক্রিয়া কিভাবে অভ্যাস করতে হয়, সে সম্বন্ধে নিম্নে আলোচনা করা হলো—
ভোরে ঘুম থেকে উঠে একটা বড় পাতিলেবুর রস ও ৬ গ্রাম লবণ মিশ্রিত আধা লিটার হালকা গরম পানি পান করে ৩ থেকে ৫ মিনিট বিপরীতকরণী মুদ্রা অভ্যাসের পর ৪/৫ বার শলভাসন ও ৪/৫ বার পদহস্তাসন অভ্যাস করলে ৫/৬ মিনিটের মধ্যে মলের বেগ আসে. ও কোষ্ঠ পরিষ্কার হয়।
উচ্চ রক্ত চাপ বৃদ্ধি ও গ্যাসের সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা যথাক্রমে লবণ ও লেবুর রস ব্যবহার করবেন না।
