প্রণালী

প্রথমে ৩৪ নং ছবির মত ধনুরাসন করুন। এইবার দুই হাত দিয়ে দুই পায়ের বুড়ো আঙ্গুল ধরে পায়ের পাতা দুটি টেনে এনে ৩৭ নং ছবির মত মাথার তালুর উপর রাখুন। 

দম স্বাভাবিকভাবে নিতে নিতে ও ছাড়তে ছাড়তে ২০/৩০ সেকেন্ড এই অবস্থানে থাকবার পর দম ছাড়তে ছাড়তে হাত ও পা আগা করে শবাসন-এ  বিশ্রাম করুন। 

এই আসন ৪ বার অভ্যাস করতে হবে।

উপকারিতা

এই আসনে ধনুরাসন-এ সমস্ত উপকার তো পাওয়া যায়ই, তাছাড়া স্নায়ু ও পেশীর শক্তি বৃদ্ধি পায়।