প্রাণ ও অপান বায়ুর পরস্পর সংযোগকে প্রাণায়াম বলে। প্রাণায়াম রেচকপুরক ও কুম্ভক—এই তিন প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।

শরীরের বায়ু Co2 বাহির করে দেওয়া—রেচকবাইরের বায়ু O2 দেহের মধ্যে টানা—পুরক, বায়ু নিশ্চলভাবে ধারণ— কুম্ভক


পুরক শেষে বায়ু ধারণ করাকে বলে—আভ্যন্তরীণ কুম্ভক আর রেচক শেষে বায়ু ধারণ করাকে বলে—বাহির কুম্ভক। 

আমরা সাধারণভাবে যখন দম নেওয়া ছাড়া করি তখন ফুসফুস অক্সিজেন গ্রহণের দ্বারা ২/৩ অংশ প্রসারিত হয়। কিন্তু প্রাণায়াম অভ্যাসের দ্বারা আমরা আমাদের ফুসফুসকে সম্পূর্ণভাবে প্রসারিত করতে পারি।

এছাড়া প্রাণায়াম অভ্যাসের ফলে আমাদের স্নায়ুতন্ত্র (নার্ভাস সিস্টেম্), স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র (অটোনমিক নার্ভাস সিস্টেম্) এবং রক্ত সংবহন তন্ত্রের (ব্লাড় সার্কুলেটরী সিস্টেম) কাজ ভাল হয়।


আমাদের ফুসফুস ও হৃদপিণ্ড সম্পূর্ণ বিশ্রাম পায়। প্রাণায়াম অভ্যাসে আমরা আমাদের চঞ্চল মনকে শান্ত করে নিজের কাছে বশীভূত করতে পারি।


একজন সুস্থ মানুষের সাধারণ শ্বাস-প্রশ্বাসের গতি মিনিটে ১৭/১৮ বার। প্রাণায়াম অভ্যাসের মাধ্যমে এই সাধারণ গতিবিধিকে ইচ্ছামত কমিয়ে আনতে পারা যায়। প্রাণায়াম চার প্রকার, (১) সহজ প্রাণায়াম, (২) লঘু প্রাণায়াম, (৩) বৈদিক প্রাণায়াম ও (৪) রাজযোগ প্রাণায়াম।


এই সাইটে কেবল মাত্র সহজ প্রাণায়াম লঘু প্রাণায়াম সম্বন্ধে আলোচনা করা হবে। এই দুই প্রাণায়াম গৃহীরা দিনে দুইবার সকাল ও সন্ধ্যায় অভ্যাস করতে পারে।


প্রাণায়াম অভ্যাস করতে যে চারটি বস্তুর আয়ত্ত একান্ত প্রয়োজন তা হল— (১) উপযুক্ত স্থান, (২) বিহিত কাল, (৩) পরিমিত আহার এবং (৪) নাড়ীশুদ্ধি।


এই নাড়ীশুদ্ধি বা নাড়ী শোধন প্রাণায়াম কোনো প্রাণায়াম এর অন্তর্ভুক্ত না হলেও যে কোন প্রাণায়াম অভ্যাসের আগে এটা অভ্যাস করা বিশেষ প্রয়োজন।


নাড়ী শোধন প্রাণায়াম অভ্যাসের ফলে প্রাণায়াম অভ্যাসকারী খুব সহজেই যে কোনো প্রাণায়াম অভ্যাসের পদ্ধতি সহজেই আয়ত্ত করতে পারবে।


কোন গৃহীর পক্ষে ঋষি কথিত ও পূর্ব বর্ণিত চারটি বস্তু আয়ত্ত করা সহজসাধ্য নয়। সদ্গুরু বা প্রাণায়ামসিদ্ধ যোগীর সাহায্য ছাড়া কেবল বই পড়ে কোন শিক্ষার্থীর পক্ষে বৈদিক প্রাণায়াম ও রাজযোগ প্রাণায়াম অভ্যাস করা উচিত নয়—এতে বিপদের যথেষ্ট সম্ভাবনা আছে।


রাজযোগ প্রাণায়াম সাধারণতঃ গৃহীদের পক্ষে নিষিদ্ধ। কেবল যোগী ও সাধক এই প্রাণায়াম অভ্যাসের অধিকারী।


তাই বৈদিক প্রাণায়াম ও রাজযোগ প্রাণায়াম এই ওয়েবসাইটে আলোচনা করা হলো না।