আসন
পূর্ণ উষ্ট্রাসন
প্রণালী
প্রথমে বজ্রাসন থেকে (চক্রাসন-্এর মতো হাত মাটিতে রেখে) দুহাতের সাহায্যে পায়ের পাতা ধরতে হবে। ধীরে ধীরে কনুই দুটি ভাঁজ করে মাটিতে রাখুন এবং ৪৩ নং ছবির মত মাথার তালু দু পায়ের চেটোর মধ্যে স্থাপন করুন।
নিজের সামর্থ্য মত ২০ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ড ঐ অবস্থায় থাকবেন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে।
তারপর হাতের উপর জোর দিয়ে শরীর তুলে বজ্রাসন-এ ফিরে আসতে হবে। তারপর শবাসন-এ বিশ্রাম নেবেন।
এইভাবে এই আসন ৪ বার অভ্যাস করতে হবে।
উপকারিতা
এই আসন-এ উষ্ট্রাসন-এর সব গুণগুলি পাওয়া যায়। বিশেষ ক'রে বুকের খাঁচার গঠন আরও ভাল হয় এবং কোমরের শক্তি বৃদ্ধি পায়।
