ষটকর্মাণি
শোধনের জন্যে ধৌতি, বস্তি, নেতি, নৌলিক, ত্রাটক ও কপালভাতি— এই ষট্কর্ম অভ্যাস করা প্রয়োজন। প্রত্যেক যোগব্যায়াম অভ্যাসকারীকেই যে উপরিউক্ত ষট্কর্ম করতেই হবে, এমন কোন বিধান নেই।
তবে মেদ ও শ্লেষ্মা অধিক মাত্রায় আছে, তাদের ষট্কর্ম অভ্যাস করা দরকার। প্রত্যেক আসন অভ্যাসকারী নিজ প্রয়োজন মত এগুলোর মধ্যে কোন একটিকে বা দুটিকে বেছে নিয়ে প্রদত্ত নির্দেশমত অভ্যাস করলে আশানুরূপ ফল লাভ হবে। এই অধ্যায়ে ষটকর্মের ছয়টি ক্রিয়া যথাঃ
(১) কপালভাতি, (২) বাতসার, (৩) অগ্নিসার (৪) বারিসার (৫) ত্রাটক ও (৬) একটি
সহজ বস্তিক্রিয়া বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
এই ছয়টি ধৌতিক্রিয়া অভ্যাসে বুকে ও পেটে সঞ্চিত দুষিত পদার্থ সহজে বুক ও পেট থেকে নির্গত হয়ে যাওয়ায় বুক ও পেটে সহজে কোন রোগ আশ্রয় করতে পারে না।
আর যদি আগে কোনক্রমে কোন রোগ বাসা বেঁধে থাকে তা হলে এই ধৌতিক্রিয়া ওই রোগ নিরাময় করতে সাহায্য করে।
আমাদের শ্বাস প্রশ্বাসের পথ পরিস্কার করতে সাহায্য করে—যা প্রাণায়াম অভ্যাসকালে বিশেষ প্রয়োজন।
